MyJob

কাণ্ডজ্ঞানহীন

কাণ্ডজ্ঞানহীন কাজ করেনি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া দুষ্কর, তবে আমি বলব অন্য একটি ঘটনার কথা, ঘটনাটি মিনি ও তার মুষিককে নিয়ে :– (সিদ্ধিদাতা গণেশায় নম:) গণেশ দাদার বাহন (ইঁদুর), দিনের পর দিন কাণ্ডজ্ঞানহীন কাজ করেই চলেছে আর তার খেসারত দিতে হচ্ছে ছোট্ট মিনিকে। মিনি গাছ লাগাতে ও গাছের পরিচর্যা করতে খুব ভালবাসে, সে গাছেদের […]

কাণ্ডজ্ঞানহীন Read More »

সময়

সময়ের স্রোতে বয়ে যায় বেলা, তাই সময়কে কখনোই করো না হেলাফেলা।  দিন যায় রাত্রি আসে এভাবেই সময়ের চোরাস্রোত  বয়ে নিয়ে যায় ভেলা জীবনের সেই কালবেলায়।  বুঝতে না বুঝতেই শেষ হয়ে যায়, জীবনের অমূল্য সম্পদ।  তাই বসে বসে হাহুতাশ না করে লেগে পড়ো কোনো এক কাজে। সময়কে টেক্কা দিয়ে সামনে এগিয়ে চলো, এগিয়ে চলো।  পৌঁছে যাবে তোমারই কোনো পছন্দেরই গন্তব্যস্থলে। যা তুমিও জানতে না আর আমিও জানতাম না, জানত শুধুই সেই বয়ে চলা

সময় Read More »

ঢাকে কাঠি

ঢাকের কাঠি পরিপাটি জমলো পূজার আসর জমজমাটি । আসছে মোদের দুর্গা মা ঢ্যাং কুরকুর বাদ্যি বাজে ।  আকাশ বাতাস সাজলো নতুন সাজে আকাশে সাদা মেঘেদের ভেলা ভাসিয়ে, যেন উড়ছে পেঁজা তুলোর মতন ।  কাশ ফুলেরা দিচ্ছে উঁকি নদীর ধারে মাঠে-ঘাটে পুকুর পাড়ে, শিউলি ফুলের সুগন্ধ মাখা শারদ প্রাতে মাঠের শিশির ভেজা চরণ ছোঁয়া, মা আসছেন বাপের বাড়ি তাঁর সঙ্গে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আরো আছে তাঁদের

ঢাকে কাঠি Read More »